1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ভুয়া দলিল তৈরি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১ সিরাজগঞ্জে আত্মসমর্পণের একদিন পর জামিনে মুক্ত ৬৫ চরমপন্থি সদস্য বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম, রানার্সআপ ইএসই চুয়াডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক রাণীশংকৈলে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খতিবউদ্দীন হোসেনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রায়গঞ্জে এক রাতে দুই শিক্ষকের বাড়িতে চুরি কামারখন্দে অভাবের সংসারে থমকে আছে রূপার বিয়ে তাড়াশে সরকারবিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আটক ৪ সন্ত্রাস বিরোধী মামলায় কুড়িগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার রায়গঞ্জে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

 

 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

 

 

রাজশাহীর বাঘায় পারিবারিক বিরোধে রুমিয়া বেগম হত্যা মামলায় তাঁর দেবর রেন্টু (৫২) ও ভাতিজা বিদ্যুৎকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৩১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকালে উপজেলার কিশোরপুর কামারপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাই কামাল ও তাঁর স্ত্রী রুমিয়াকে মারধরের অভিযোগ ওঠে ছোট ভাই রেন্টু, তাঁর ছেলে বিদ্যুৎ, বিউটি বিরুদ্ধে। এতে রুমিয়া গুরুতর আহত হন। প্রথমে তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

 

রুমিয়ার মৃত্যুর পর ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এসআই জামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রেন্টু ও বিদ্যুৎকে গ্রেপ্তার করেন। এর আগে ঘটনার দিন বিউটি বেগমকে আটক করেছিল পুলিশ।

 

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, অক্লান্ত পরিশ্রম করে ঢাকা থেকে রুমিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com