1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নভেম্বর মাসে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ইটভাটার পাশে মিলল শিশু তওবার মরদেহ, বাবাকেও কুপিয়ে খুন হত্যা মামলায় কারাগারে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মী মোহনগঞ্জে মামলা তুলে না নেওয়ায় বসতঘরে আগুন, ভয়ে ঘরছাড়া পরিবার চুয়াডাঙ্গা সরকারি গার্লস স্কুলে প্রশ্ন ফাঁসের ঘটনা অফিস সহায়ক গ্রেফতার  শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি বুটেক্স সায়েন্স ক্লাবের আয়োজনে হতে যাচ্ছে টেক্সভার্স ২.০ রংপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১২, আতঙ্কে এলাকাবাসী রায়গঞ্জে অপপ্রচারের প্রতিবাদ জানালেন বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম

রায়গঞ্জে অপপ্রচারের প্রতিবাদ জানালেন বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম ও রায়গঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আলহাজ্ব শামসুল ইসলাম।

 

প্রতিবাদলিপিতে তিনি বলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার লক্ষ্মীকোলা বাজারে রফিকুল ইসলাম মাস্টারের মার্কেটে অবস্থিত একটি দোকান দখল করে রাজনৈতিক কার্যালয় স্থাপন এবং সেখানে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন পরিচালনার যে অভিযোগ প্রচার করা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে তাঁরা ওই দোকানে বসে বিভিন্ন ধরনের কম্পিউটার টাইপিংয়ের কাজ করে থাকেন।

 

 

আলহাজ্ব শামসুল ইসলাম দাবি করেন, তাঁর ও তাঁর দলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালানো হচ্ছে। গত ২৯ অক্টোবর বিকেলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রায়গঞ্জ’ এবং ‘রিজুয়ান হাসান সিফাত’ নামের ফেসবুক আইডি থেকে এ ধরনের অভিযোগ প্রচার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, কোনো বিষয়ে অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরা উচিত। যাচাই ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ প্রচার করা হলে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।

 

 

তাই প্রকাশিত সংবাদের বিষয়ে প্রকৃত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাঁর বক্তব্য ও প্রতিবাদ যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশের অনুরোধ জানান।

 

 

প্রতিবাদকারী

আলহাজ্ব শামসুল ইসলাম

সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা বিএনপি

রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com