1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগ কালিয়াকৈরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকের মহাসড়ক অবরোধ  নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের অভিযানে দুষ্কৃতিকারীর হামলায় আহত-৭ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রী টুকু নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন হুমকিতে জলজ জীববৈচিত্র্য ঈশ্বরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন, ছেলের ৬ মাসের কারাদণ্ড

বেলকুচিতে পরিবেশ দূষণ, ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

 

 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশে নির্গমনের মাধ্যমে দূষণ সৃষ্টির দায়ে চারটি অবৈধ কারখানাকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার তামাই নতুন পূর্বপাড়া এলাকায় অবস্থিত গোলাম হোসেন ডাইংকে ৫০ হাজার টাকা, সাদিয়া কালার হাউসকে ৫০ হাজার টাকা এবং নাঈম টেক্সটাইলকে (লাকী হাজী) ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তামাই উত্তরপাড়া এলাকার পান্নু মুন্সী ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। চারটি কারখানার বিরুদ্ধে পরিবেশ দূষণের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

 

অভিযানে কারখানাগুলোকে বর্জ্য পরিশোধনের জন্য বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করে পরিবেশ দূষণ রোধের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে পুনরায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

 

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।

 

এ সময় বেলকুচি থানার একদল পুলিশ সদস্য ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

 

পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com