1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগ কালিয়াকৈরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকের মহাসড়ক অবরোধ  নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের অভিযানে দুষ্কৃতিকারীর হামলায় আহত-৭ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রী টুকু নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন হুমকিতে জলজ জীববৈচিত্র্য ঈশ্বরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন, ছেলের ৬ মাসের কারাদণ্ড “রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন” সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদুল নির্বাচত রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের অভিযানে দুষ্কৃতিকারীর হামলায় আহত-৭

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি

 

 

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের সংশ্লিষ্টদের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় ১২টি ইঞ্জিন চালিত নৌকায় করে এসে দুষ্কৃতিকারীরা রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে জেলা মৎস কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

জানা যায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার রাত সাড়ে তিনটায় একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান শেষে ফেরার পথে কুমারখালীর জাঙ্গালিয়া-সংলগ্ন এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকায় আসা দুষ্কৃতকারীরা তাঁদের গতিরোধ করে লাঠিসোঁটা ও রামদা নিয়ে হামলা চালায়। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে গিয়ে আহত হন।

হামলায় তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।

 

জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে ফিরছিল। এ সময় আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা চালক ও মাঝিকে লক্ষ্য করে মারধর করেন এবং রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবসও করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com