1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগ কালিয়াকৈরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকের মহাসড়ক অবরোধ  নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের অভিযানে দুষ্কৃতিকারীর হামলায় আহত-৭ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রী টুকু নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন হুমকিতে জলজ জীববৈচিত্র্য ঈশ্বরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন, ছেলের ৬ মাসের কারাদণ্ড

নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জাঁকজমকপূর্ণ পরিবেশ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এবং জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

 

 

 

পরে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের নেতৃত্বে দুপুর ১২ টার দিকে জেলা ডাকবাংলা প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের শহীদ হাসান চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ডাকবাংলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন শহরের রাজপথ। এ সময় অনেককে একে অপরের গায়ে আবির মাখিয়ে এবং নাচ-গানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে দেখা যায়। র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো চুয়াডাঙ্গা শহর।

 

 

র‍্যালি শেষে যুবকদের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, এছাড়াও জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। যুবদলের ৪৮ বছরের ইতিহাস ও সংগ্রামের কথা উল্লেখ করে তারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

 

 

এ সময় বক্তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশ গড়তে যুবদল বদ্ধপরিকর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com