1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগ কালিয়াকৈরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকের মহাসড়ক অবরোধ  নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের অভিযানে দুষ্কৃতিকারীর হামলায় আহত-৭ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রী টুকু নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন হুমকিতে জলজ জীববৈচিত্র্য ঈশ্বরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন, ছেলের ৬ মাসের কারাদণ্ড “রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন” সভাপতি হানিফ, সাধারণ সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদুল নির্বাচত রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর( ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি

 

“করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ মঙ্গলবার ২৭ অক্টোবর  ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল  উপজেলা শাখার উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজন পালিত হয়েছে ৪৮ তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী।

 

 

এ উপলক্ষে সকাল ১০ ঘটিকায় হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে ব্যানার, ফ্যাস্টুন,হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নাসিরনগর উপজেলার অলি-গলি স্লোগানে  স্লোগানে মুখরিত করে স্থানীয় সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের এসে জড়ো হয়।বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে যুবদল, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী  সমর্থকদের ভীর বাড়তে থাকে। পরে খণ্ডিত মিছিল একত্রিত করে দুপুর ১২ ঘটিকায় বিএনপির অস্থায়ী কার্যালয় স্থানীয় কলেজ গেইট থেকে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য শোভাযাত্রারটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে এসে এক গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা যুবদলের সভাপতি মোঃ জামাল আহমেদের  সভাপতিত্বে ও উপজেলা যুবদলের  সম্পাদক মাসুদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য  জননেতা এম এ হান্নান এমপি।

 

 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে যুবদল দেশ ও মানুষের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

 

এ সময় তিনি আরও বলেন, দেশের বর্তমান ক্রান্তিলগ্নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতিএ কে এম  খালেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরী,  বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা যুবদলের সহ- সভাপতি মোঃ আব্দুল কাদের সেন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল, শ্রমিকদল আহবায়ক মোঃ এমরান মিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী,যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম ভূইঁয়া,একেএম তাকিউল ইসলাম,নাসিরনগর সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

এসময় যুব দলের নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে  বিএনপি যুবদল,ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে।”

 

‎তারা আরো বলেন,“ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ স্বাধীনতা বিরোধী  সন্ত্রাসীরা যদি মানুষের জানমাল নিয়ে খেলতে চায়, গুপ্ত হামলা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের সেই অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।”

 

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com