1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চুয়াডাঙ্গা বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মান্দায় হাট উন্নয়নে সাড়ে ৯ লাখ টাকায় নামমাত্র কাজের অভিযোগ কালিয়াকৈরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে শিল্প কারখানার শ্রমিকের মহাসড়ক অবরোধ  নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের   ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব়্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের অভিযানে দুষ্কৃতিকারীর হামলায় আহত-৭ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রী টুকু নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন হুমকিতে জলজ জীববৈচিত্র্য ঈশ্বরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন, ছেলের ৬ মাসের কারাদণ্ড

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কারাগারে শিক্ষক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাওলানা ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদক পলাতক আছেন।

 

 

 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মাওলানা ইব্রাহীমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

 

 

ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এহইয়াউল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায়।

 

 

এর আগে, শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এদিন বিকেলেই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করে পুলিশ।

 

 

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার ওই আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।

 

 

শিক্ষার্থীর মা বলেন, ‘ছেলেকে কোরআনে হাফেজ করার উদ্দেশে মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তার ছেলে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছে। দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ করেছি থানায়।’

 

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com