1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেলকুচিতে পরিবেশ দূষণ, ৪ কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা নেত্রকোনায় বসতভিটায় বিদ্যুতের খুঁটি, অপসারণের দাবিতে মানববন্ধন কিশোর স্বাধীন হত্যার বিচার দাবিতে মায়ের সংবাদ সম্মেলন বেনাপোল সীমান্তে ভারতে পাচারের আগেই ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন   চুয়াডাঙ্গায় বাসি খাবার বিক্রির অভিযোগে বিরিয়ানি হাউজেকে ২০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ চারজন আহত সিরাজগঞ্জে যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হাওরাঞ্চলে কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি ৭৪৩ কোটি টাকার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু জানুয়ারিতে, বদলে যাবে ২২ জেলার যোগাযোগ

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কারাগারে শিক্ষক

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাওলানা ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদক পলাতক আছেন।

 

 

 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মাওলানা ইব্রাহীমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

 

 

ঘটনাটি ঘটেছে উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এহইয়াউল উলুম হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায়।

 

 

এর আগে, শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এদিন বিকেলেই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করে পুলিশ।

 

 

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার ওই আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।

 

 

শিক্ষার্থীর মা বলেন, ‘ছেলেকে কোরআনে হাফেজ করার উদ্দেশে মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তার ছেলে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছে। দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ করেছি থানায়।’

 

 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com