1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্বোধন কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আহত ছেলে চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি: এমপি রাসেল ঈশ্বরগঞ্জে মাদক আইনে যুবকের এক মাসের কারাদণ্ড ও জরিমানা  সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  পদ্মা ব্যারেজের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা:পাবনায় পানিসম্পদ মন্ত্রী  আটপাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি; তদন্তে পুলিশ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বই অনুমোদন  গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ঈশ্বরগঞ্জের দুই গ্রাম ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

ঝালকাঠির নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

 

 

রাজীব কুমার মালো ,ঝালকাঠি প্রতিনিধি

 

 

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বকুলতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাজিব সিকদার দপদপিয়া এলাকার আমির আলী শিকদারের ছোট ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বরিশাল-পটুয়াখালী মহাসড়কসংলগ্ন দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালায়। আসামির নিজ ঘরে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে নলছিটি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com