1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্বোধন কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আহত ছেলে চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি: এমপি রাসেল ঈশ্বরগঞ্জে মাদক আইনে যুবকের এক মাসের কারাদণ্ড ও জরিমানা  সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  পদ্মা ব্যারেজের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা:পাবনায় পানিসম্পদ মন্ত্রী  আটপাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি; তদন্তে পুলিশ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বই অনুমোদন  গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ঈশ্বরগঞ্জের দুই গ্রাম ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্বোধন

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

দেশজুড়ে বছরব্যাপী ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৫ অক্টোবর সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের পর্দা ওঠে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এই আয়োজনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ। তিনি কবি নজরুল ইসলামের জীবন, অনন্য সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এক মনোজ্ঞ ও তথ্যবহুল আলোচনা পেশ করেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল দ্রোহের কবি নন, তিনি সাম্য, প্রেম ও মানবতার প্রতীক। বর্তমান বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর দর্শন এবং সৃষ্টির বহুমাত্রিক চর্চা আজ অত্যন্ত জরুরি। আয়োজকেরা জানান, চুয়াডাঙ্গা জেলার প্রায় সবকটি সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশ নিচ্ছে। সাত দিনব্যাপী এই আয়োজনে নজরুলের জীবন- দর্শনকেন্দ্রিক আলোচনা সভা ছাড়াও থাকবে কবিতা আবৃত্তি, নজরুল সঙ্গীত, নৃত্যনাট্য, হামদ-নাত, কীর্তন এবং নজরুলের লেখা বিশেষ নাটক পরিবেশনা। উদ্বোধনের পর প্রথম দিনেই শিল্পকলা একাডেমি চত্বরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। জাতীয় সংবাদমাধ্যম এবং স্থানীয় সংবাদ সংস্থাগুলো উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। উৎসবটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল থেকে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com