1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসবের জমকালো উদ্বোধন কালিয়াকৈরে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই, আহত ছেলে চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তারাই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার চালিকাশক্তি: এমপি রাসেল ঈশ্বরগঞ্জে মাদক আইনে যুবকের এক মাসের কারাদণ্ড ও জরিমানা  সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব  পদ্মা ব্যারেজের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ৩৫ হাজার কোটি টাকা:পাবনায় পানিসম্পদ মন্ত্রী  আটপাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি; তদন্তে পুলিশ চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুই বই অনুমোদন  গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ঈশ্বরগঞ্জের দুই গ্রাম ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

সংবাদ প্রকাশক:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

 

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট রোধে চুয়াডাঙ্গায় তিন দিনের সরকারি সফর করছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন) আবু হেনা মো. মুস্তাফা কামাল। সফরের অংশ হিসেবে রোববার (২৫ অক্টোবর) সকালে আলমডাঙ্গা উপজেলার প্রশিক্ষণরত কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে আলমডাঙ্গা পৌর এলাকা ও ডাউকি এলাকার সার বিক্রির দোকান ও গুদাম পরিদর্শন করেন।

 

এরআগে শুক্রবার (২৩ অক্টোবর) শুরু হওয়া এ সফর চলবে আজ রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত। এ সময়ে জেলার বিভিন্ন এলাকার সার ডিলারদের দোকান ও গুদাম পরিদর্শনের মাধ্যমে সারের মজুত, বিক্রি ও সরবরাহ পরিস্থিতি যাচাই করছেন যুগ্ম সচিব। পাশাপাশি কৃষক, সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

 

রোববার আলমডাঙ্গায় পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সার দোকান ও গুদামের মালিকেরা।

 

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা, সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে এ সফর পরিচালিত হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com