1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাচোলে সম্প্রীতির বার্তা, ভিন্নধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার বিতরণ নেত্রকোনায় সরকারি কাগজ জালিয়াতির অভিযোগে কম্পিউটার দোকানি ও পল্লীবিদ্যুতের দালালসহ গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ  মাদ্রাসার গাছ কাটার অভিযোগ, ১২ দপ্তরে স্থানীয়দের অভিযোগ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় পণ্য আটক আমতলীর পায়রা নদীতে পড়ে জেলে নিখোঁজ

ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

 

 

মোঃআমিনুর রহমান ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

 

শিক্ষক সমাজের উন্নতি, দেশ ও জাতির উন্নতি – প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মো: আজিজুর রহমান সরকার প্রধান অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন।

 

অন্যান্যের মধ্যে সাবেক প্রধান শিক্ষক ও ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস হোসেন এবং ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহ:অধ‍্যাপক (আরবি) ও ইসলামি আলোচক মাওলানা মাহবুবুল আলম বক্তব্য রাখেন।

 

সমাবেশে বক্তব্যরা বলেন, শিক্ষক সমাজ আজ অবহেলা। তাদের ন্যায্য দাবি পূরণ করা হচ্ছে না। তারা স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষা ও বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা এবং বেসরকারি শিক্ষকদের দ্রুত নবম পে-স্কল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান।

 

জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির মো: আজিজুর রহমান সরকার বলেন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূর করতে হবে। অপরদিকে আগামী দিনের নেতৃত্ব তৈরি করতে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, দেশ থেকে এক ফ্যাসিস্টের পতন হয়েছে অপরদিকে আরেক ফ্যাসিস্টের জন্ম হয়েছে। বর্তমান সরকার যে লাইনে চলছে তাতে তারা বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। এছাড়ও তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধিতর জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com