1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাচোলে সম্প্রীতির বার্তা, ভিন্নধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার বিতরণ নেত্রকোনায় সরকারি কাগজ জালিয়াতির অভিযোগে কম্পিউটার দোকানি ও পল্লীবিদ্যুতের দালালসহ গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ  মাদ্রাসার গাছ কাটার অভিযোগ, ১২ দপ্তরে স্থানীয়দের অভিযোগ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় পণ্য আটক আমতলীর পায়রা নদীতে পড়ে জেলে নিখোঁজ

আমতলীর পায়রা নদীতে পড়ে জেলে নিখোঁজ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

 

আব্দুল্লাহ আল নোমান,আমতলী(বরগুনা)প্রতিনিধি

 

 

অবরোধ পালনে পায়রা নদীতে ফেলে রাখা ইলিশ  শিকারের জাল ও সরঞ্জামাদি অপসারণ করতে গিয়ে জেলে ওমর আলী গাজী (৫৫) নদীতে পড়ে  নিখোঁজ হয়েছেন। তিন ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। ধারনা করা হচ্ছে তিনি ভাটার স্রোতে সাগরের দিকে নেমে গেছেন। ঘটনা ঘটছে বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকার পায়রা নদীতে।

জানাগেছে,  বৃহস্পতিবার মধ্য রাত থেকে সাগর ও নদীতে ইলিশ শিকার, পরিবহন ও বিপনন নিষিদ্ধ করেছেন সরকার। আমতলী পৌরসভার  লোচা গ্রামের জেলে ওমর আলী গাজী ও জলিলুর রহমান অবরোধ পালনে বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে পায়রা নদীতে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি অপসারণ করতে যায়। ওই সময় জেলে ওমর আলী গাজী নদীতে পড়ে যায়।  অপর জেলে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের লোকজন উদ্ধার অভিযান শুরু করেছেন। কিন্তু তিন ঘন্টা (এ প্রতিবেদন লেখা দুপুর ২ টা পর্যন্ত ) পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি বলে জানান উপজেলা মৎস্য অফিসের ফ্যাসিলেটেটর মোঃ হিমেল মিয়া। ধারনা করা হচ্ছে ভাটার স্রোতে তাকে সাগরের দিকে নিয়ে গেছে। এমন ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ জেলে ওমর আলীর গাজীর ছোট ভাই আক্কেল আলী গাজী বলেন, বড় ভাই পায়রা নদীতে জাল ও জালের সরঞ্জামাদি তুলতে গিয়ে নদীতে পড়ে যায়। তারপর আর উঠতে পারেনি।

জেলে জলিলুর রহমান বলেন, আমরা দুইজনে পায়রা নদীতে ইলিশ জাল ফেলে মাছ শিকার করি। অবরোধ পালনে বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে জাল ও জাল ফেলার সরঞ্জামাদি নদী থেকে তুলতেছিলাম। এমন মুহুর্তে ওমর আলী গাজী ছিটকে নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারে চেষ্টা করেও পারিনি। তিনি স্রোতে তলিয়ে গেছেন।

আমতলী ফায়ার ষ্টেশন লিডার গোলাম মোস্তফা বলেন, উদ্ধার অভিযান অব্যহত আছে। কিন্তু কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, খবর  পেয়ে জেলেকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উদ্ধার অভিযান অব্যহত আছে। কিন্তু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com