1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাচোলে সম্প্রীতির বার্তা, ভিন্নধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার বিতরণ নেত্রকোনায় সরকারি কাগজ জালিয়াতির অভিযোগে কম্পিউটার দোকানি ও পল্লীবিদ্যুতের দালালসহ গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ  মাদ্রাসার গাছ কাটার অভিযোগ, ১২ দপ্তরে স্থানীয়দের অভিযোগ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় পণ্য আটক আমতলীর পায়রা নদীতে পড়ে জেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

 

মো:সাকিব ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দোকানের মালিক দুই ভাই।

 

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪ টায় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে এক লিখিত বক্তব্যে দোকান মালিক বিশ্বজিৎ সাহা দুলাল, ও তার ছোট ভাই সত্যজিৎ সাহা বলেন, হুজরাপুর দাউদপুর রোড সংলগ্ন জায়গা জবর দখলদারকারি জগন্নাথ সাহা গত ৪২ বছর যাবত ভাড়া নিয়ে ব্যাবসা করে আসছে, কিছুদিন আগে সরকার রাস্তা বড় করার জন্য ভূমি অধিগ্রহণে কারনে আমাদের দোকানটি ভাংগা পড়ে, এ অবস্থা দোকানের পিছনের আমাদের নিজস্ব জায়গায় আমরা নতুনকরে দোকান নির্মাণ করতে গেলে জগন্নাথ সাহা (৭০), পিতা- মৃত লক্ষ্মীরতন সাহা, তুষার সাহা (৩২) ও তুর্য সাহা (২৬), উভয়ের পিতা- জগন্নাথ সাহা রড, লাঠি হাঁসুয়া নিয়ে আমাদের দোকান নির্মাণে বাঁধা দেই এবং আমাদের অশীল ভাষায় গালাগালি করে বলে এখানে কোন স্থাপনা নির্মাণ করলে প্রাণে মেরে ফেলবো।

 

পরবর্তীতে এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযোগ দিলে সেখানে কোন কাগজ দেখাতে পারেনি তারা উক্ত জায়গায় ৫০ বছর ধরে আছেন এই জন্য নাকি জায়গাটি তাদের বলে দাবি করছেন। বর্তমানে উক্ত জায়গায় সরকারী কাজ চলমান রয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত জগন্নাথ সাহা বলেন আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমরা সেখানে ৭৮ সাল থেকে ভাড়া আছি এবং এখানেই ভাড়া থাকতে চাই প্রয়োজনে আদালতে যাব।

 

সদর মডেল থানার এএসআই মাজেদ বলেন, অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিলো, বনিবানা না হওয়ায় বিজ্ঞ আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com