1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাচোলে সম্প্রীতির বার্তা, ভিন্নধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার বিতরণ নেত্রকোনায় সরকারি কাগজ জালিয়াতির অভিযোগে কম্পিউটার দোকানি ও পল্লীবিদ্যুতের দালালসহ গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ  মাদ্রাসার গাছ কাটার অভিযোগ, ১২ দপ্তরে স্থানীয়দের অভিযোগ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় পণ্য আটক আমতলীর পায়রা নদীতে পড়ে জেলে নিখোঁজ

নাচোলে সম্প্রীতির বার্তা, ভিন্নধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

 

 

মোঃ হেলাল উদ্দিন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিন্নধর্মাবলম্বীদের নিয়ে সমাবেশ ও উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখা। অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহমর্মিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সম্প্রতি বেগম মহসিন মাদরাসা মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইয়াহইয়া খালেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. মো. রফিকুল ইসলাম, ভিন্নধর্মাবলম্বী গুরু আশীষ কুমার, ভিন্নধর্মাবলম্বী নেতা স্বপন সাহা, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, মো. নুরুল হোদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সহযোগিতার কোনো বিকল্প নেই। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সামাজিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

আলোচনা শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া ভিন্নধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com