1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাচোলে সম্প্রীতির বার্তা, ভিন্নধর্মাবলম্বীদের মাঝে জামায়াতের উপহার বিতরণ নেত্রকোনায় সরকারি কাগজ জালিয়াতির অভিযোগে কম্পিউটার দোকানি ও পল্লীবিদ্যুতের দালালসহ গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ  মাদ্রাসার গাছ কাটার অভিযোগ, ১২ দপ্তরে স্থানীয়দের অভিযোগ সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাছচাষির মৃত্যু বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিসসহ ভারতীয় পণ্য আটক আমতলীর পায়রা নদীতে পড়ে জেলে নিখোঁজ

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭ Time View

 

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর বিদ্যুতের খুঁটি (পোল) থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোররাতে পার্বতীপুর পৌরসভার নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার রেয়াজনগর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি পূর্বে অমল নামে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

 

 

স্থানীয় অধিবাসীরা জানান, ভোররাতে সাইদুর রহমান নেসকোর বিদ্যুতের পোলে উঠে তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর ধারণা, এই চুরির ঘটনায় সাইদুরের সাথে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।

 

 

সংবাদ পেয়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com