1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী ফুলবাড়ীতে নকল ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার তুচ্ছ ঘটনায় দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফল বিক্রেতাকে কুপিয়ে হত্যা চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ শেখ হাসিনার দায়িত্ব রুমিন ফারহানা পালন করছেন: এমপি পাপন ৪৯ বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিস ও কসমেটিকসসহ প্রায় ৭ লাখ টাকার পণ্য আটক ‎ জীবননগর ৭৫ বোতল সিরাপ ও মাদকবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

রায়গঞ্জে  জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 

 

‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। কর্মক্ষেত্রে দক্ষতা, প্রযুক্তির যথাযথ ব্যবহার, সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং অপচয় রোধের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।

 

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com