1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী ফুলবাড়ীতে নকল ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার তুচ্ছ ঘটনায় দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফল বিক্রেতাকে কুপিয়ে হত্যা চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ শেখ হাসিনার দায়িত্ব রুমিন ফারহানা পালন করছেন: এমপি পাপন ৪৯ বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিস ও কসমেটিকসসহ প্রায় ৭ লাখ টাকার পণ্য আটক ‎ জীবননগর ৭৫ বোতল সিরাপ ও মাদকবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

‎

‎পি, কে রায়,প্রতিনিধিঃ

 

দিনাজপুরের চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে মোঃ সিয়াম (৭) নামে এক শিশুর মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মোঃ সিয়াম (৭) এর বাবা সবুজ ইসলাম ও মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন এবং শিশু মোঃ সিয়াম (৭) নানি বাড়ি থেকে লেখাপড়া ও বড় হচ্ছিল।

গত শুক্রবার (২ অক্টোবর) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে (জহিম পাড়া) বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পানির গভীরে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুকুর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিয়ামের শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com