1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভুট্টার রাজধানী লালমনিরহাটকে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী ফুলবাড়ীতে নকল ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে আটকে ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার তুচ্ছ ঘটনায় দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ফল বিক্রেতাকে কুপিয়ে হত্যা চিরিরবন্দরে নানীর বাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নেত্রকোনায় বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানে পেট্রোল ঢেলে আগুন, দোকানি দগ্ধ শেখ হাসিনার দায়িত্ব রুমিন ফারহানা পালন করছেন: এমপি পাপন ৪৯ বিজিবির অভিযানে শাড়ি-থ্রি-পিস ও কসমেটিকসসহ প্রায় ৭ লাখ টাকার পণ্য আটক ‎ জীবননগর ৭৫ বোতল সিরাপ ও মাদকবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

শেখ হাসিনার দায়িত্ব রুমিন ফারহানা পালন করছেন: এমপি পাপন

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

শেখ হাসিনার কর্মকাণ্ড ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি রুমিন ফারহানার কাঁধে চাপিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি বলেন, রুমিন ফারহানা মনে হয় সেই দায়িত্বই পালন করছেন।

 

 

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

রুমিন ফারহানাকে উদ্দেশ করে নাদিয়া পাঠান পাপন বলেন, শেখ হাসিনা গত ১৭ বছর জিয়া পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা ও বক্তব্য দিয়েছেন। এমনকি বেগম খালেদা জিয়ার শাড়ি-ব্লাউজ নিয়েও তিনি বাজে মন্তব্য করেছেন।

 

 

শেখ হাসিনা চলে যাওয়ার পর তার সেই কর্মকাণ্ডের ‘দায়িত্ব’ রুমিন ফারহানা পালন করছেন বলেও মন্তব্য করেন তিনি।

 

 

 

সংরক্ষিত আসনের এ সংসদ সদস্য বলেন, রুমিন ফারহানা যখন বক্তব্য দিতেন, এগুলো বিএনপির লোকেরা লিখে দিত। বিএনপির মাধ্যমেই তার পরিচয় তৈরি হয়েছে।

 

 

 

 

রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে নাদিয়া পাঠান পাপন বলেন, একজন প্রধানমন্ত্রীর কাজের সমালোচনা করা যেতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে অশালীন মন্তব্য করা গ্রহণযোগ্য নয়।

 

 

রুমিন ফারহানা তারেক রহমানকে ‘অপুষ্টিতে ভুগছেন’ বলে মন্তব্য করেছেন- এমন দাবি করে তিনি প্রশ্ন করেন, তিনি কি তারেক রহমানের পার্সোনাল ডাক্তার?

 

 

শেখ হাসিনাকে দেশে ফেরার বিষয়ে রুমিন ফারহানার বক্তব্যের প্রসঙ্গ টেনে নাদিয়া পাঠান পাপন বলেন, যে কোনো নাগরিক দেশের বাইরে যেতে পারে, আবার আসতেও পারে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি আর সাধারণ নাগরিকের পার্থক্য আছে। তিনি আসুক, তাকে ওয়েলকাম জানালাম। তখন দেখা যাবে আমরা কী করতে পারি।

 

 

বাবা-দাদার রাজনীতি থেকে বেরিয়ে আসার বিষয়ে রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে নাদিয়া পাঠান পাপন বলেন, নিজের যোগ্যতা থাকলে বাবার কথা বারবার বলতে হয় কেন? এ সময় তিনি আরও বলেন, ১০টা রুমিন ফারহানা জোড়া দিলেও একটা নিলুফার চৌধুরী মনি হবে না।

 

 

এদিকে অনুষ্ঠানে বেকিনগর গ্রামের বিভিন্ন সমস্যা ও স্থানীয়দের দুর্ভোগের কথা তুলে ধরা হয়। স্থানীয়দের অভিযোগ, ব্যারিস্টার রুমিন ফারহানা বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও সেসব আশ্বাস বাস্তবায়ন হয়নি।

 

 

অনুষ্ঠানে বক্তারা বেকিনগর গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল হক নিয়াজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীর।

 

 

এ সময় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরমান উদ্দিন, বিজয়নগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সায়েদ খন্দকার, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী এমরান, ইউনিয়ন বিএনপির সদস্য ও চান্দুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com