1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় সেই আলোচিত পোড়া পুলিশ ভ্যানের সন্ধান এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: ফেনীতে প্রধানমন্ত্রী চিকিৎসা শেষে ১১ দিন পর সিরাজগঞ্জে ফিরলেন সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জে বিভিন্ন দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩ প্রতিষ্ঠানে জরিমানা  ভূল্লীতে দুর্গা প্রতিমা প্রবেশ ঘিরে মন্দিরে সংঘর্ষ, আহত ৮ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ নিহতের ঘটনায় ৩ শিক্ষকসহ ১১ কর্মকর্তা বহিষ্কার চলন্ত বাসে জন্ম নিল শিশু, আজীবন যাতায়াত ফ্রি নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে রেখে দুধকুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন  সলঙ্গায় সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

কফি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকালে দিন শুরু করা হোক বা দুপুরে সতেজতা বাড়ানো, কোটি কোটি মানুষ কফির স্বাদ ও গন্ধে ভরিয়ে দেন প্রতিদিনের রুটিন। তবে অনেকেই কফির সঙ্গে দুধ মিশিয়ে খেতে পছন্দ করেন। এটি শুধু স্বাদ বাড়ায় না, শরীরের ওপরও বিভিন্ন প্রভাব ফেলে। সম্প্রতি বিভিন্ন গবেষণা ও পুষ্টিবিদের মন্তব্য অনুযায়ী দেখা গেছে, দুধ মিশিয়ে কফি খাওয়া কিছু ক্ষেত্রে উপকারী, আবার কারও জন্য তা সমস্যার কারণও হতে পারে।

 

 

 

কফির সঙ্গে দুধের সংমিশ্রণ

 

 

 

 

ক্যাপাচিনো, লাতে বা মোচার মতো দুধযুক্ত কফি বিশ্বের বহু দেশে জনপ্রিয়। সাধারণত ফোম আকারে দুধ দেওয়া হয়, যা কফিকে ক্রিমি ও মসৃণ করে।

 

 

সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, দুধে থাকা প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড কফির অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনলের সঙ্গে মিলিত হয়ে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষ করে জয়েন্টে ব্যথা, আর্থ্রাইটিস বা হাড়ের সংক্রমণজনিত প্রদাহের ক্ষেত্রে এই সংমিশ্রণ উপকারী হতে পারে।

 

 

গরম ভাতে ঘি খেলে শরীরে কী হয়, জেনে নিন

 

 

জার্নাল অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড কেমিস্ট্রি-তে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কফির সঙ্গে দুধ মেশালে শরীরে প্রদাহ কমে যায়। পুষ্টিবিদ শ্বেতা শাহরও উল্লেখ করেছেন, দুধযুক্ত কফি শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা অ্যাসিডিটি ও হজমের সমস্যাও কমায়। এ ছাড়া, দুধ কফির তীব্র স্বাদ হালকা করে এবং ক্যাফেইনের নেতিবাচক প্রভাবও কিছুটা কমাতে পারে।

 

 

 

কারা সতর্ক হবেন?

 

 

যাদের ল্যাকটোজ সহনশীলতা কম, তাদের জন্য দুধ মিশ্রিত কফি সমস্যা তৈরি করতে পারে। দুধে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন থাকায় এটি হাড়ের জন্য উপকারী হলেও, একবার দুধযুক্ত কফি বানানোর পর পুনরায় গরম না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ তা খাদ্যনালিতে জ্বালা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে।

 

 

এ ছাড়া যারা ওজন নিয়ন্ত্রণে আছেন বা ডায়েটিং করছেন, তাদের জন্য দুধ ছাড়া ব্ল্যাক কফি বেশি সুবিধাজনক হতে পারে। গবেষণায় দেখা গেছে, দুধযুক্ত কফির অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা কিছুটা কমে যায়। তবে প্রদাহ কমানো, অ্যাসিডিটি নিয়ন্ত্রণ এবং শরীরের ভারসাম্য রক্ষায় এটি উপকারি।

 

 

মোটকথা

 

 

দুধ মিশিয়ে কফি খাওয়া ভালো নাকি ক্ষতিকর; এ প্রশ্নের উত্তর এককভাবে দেওয়া সম্ভব নয়। এটি সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির স্বাস্থ্যের ওপর। সংযমী পরিমাণে কফি পান করা এবং নিজের দেহের প্রতিক্রিয়া লক্ষ্য করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, কফি পানের অভ্যাসে ব্যক্তিগত স্বাস্থ্য এবং প্রয়োজন বিবেচনা করাই মূল চাবিকাঠি।

 

 

তথ্যসূত্র : হেলথলাইন ও টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com