1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত সলঙ্গা থানা ক্রিকেট দলের অভিষেক অনুষ্ঠিত  প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ  রায়গঞ্জে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জ সার্কেল অফিসের নতুন ভবন নির্মাণকাজ পরিদর্শনে পুলিশ সুপার নবম শ্রেণিতে প্রেম করে বিয়ে, বছর না যেতেই ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে আমতলীর ঐতিহ্যবাহী টাউন হল বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ভাতিজা নিহত সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না: হামীম

প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস আর নেই

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

 

দৃশ্যপট ডেস্ক

 

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্না……………….রাজেউন)।

 

 

 

 

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি এক মেয়ে ও নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

 

 

 

সাংবাদিক আব্দুল কুদ্দুস এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসাতে শয্যাসায়ী ছিলেন।

 

 

 

 

 

মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে।

 

 

 

 

 

এর আগে গত ১৭ আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকেন। কিছুটা সুস্থ্য হলে তাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। এক মাস ৮ দিন বাসায় শয্যাসায়ী থাকার পর শুক্রবার ভোরে মারা যান।

 

 

 

 

 

আব্দুল কুদ্দস দৈনিক সংবাদ পত্রিকার বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। আমৃত্যু তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

 

 

 

তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক জানিয়েছে সাংবাদিকগণ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস শেয়ার করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com