1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্রালাপ পাঠচক্র’-এর ৯ম আসর অনুষ্ঠিত সলঙ্গা থানা ক্রিকেট দলের অভিষেক অনুষ্ঠিত  প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ  রায়গঞ্জে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জ সার্কেল অফিসের নতুন ভবন নির্মাণকাজ পরিদর্শনে পুলিশ সুপার নবম শ্রেণিতে প্রেম করে বিয়ে, বছর না যেতেই ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে আমতলীর ঐতিহ্যবাহী টাউন হল বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের ভাতিজা নিহত সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না: হামীম

কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

 

 

 

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

 

 

 

 

গাজীপুরের কালিয়াকৈরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কালিয়াকৈর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ডিপি মুহাম্মদ. হেলাল উদ্দিন।

 

প্রধান অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল।

 

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান।

 

সমাবেশের আগে বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হন। পরে নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিল ও সমাবেশকে ঘিরে এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ডিপি মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরিকল্পিতভাবে কোনো ধরনের সহিংসতা নাশকতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। তিনি নেতাকর্মীদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

 

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তিনি নেতাকর্মীদের কোনো ধরনের উসকানি বিশৃঙ্খলায় না জড়িয়ে শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, দেশের স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা বজায় রাখা সবার দায়িত্ব। কোনো ব্যক্তি, গোষ্ঠী যাতে গুজব, অপপ্রচার, সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

 

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে শান্তিপূর্ণ পরিবেশের কোনো বিকল্প নেই। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ করা উচিত। কোনো কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে নেতাকর্মীদের দায়িত্বশীল থাকার আহ্বান জানান তারা।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, দেওয়ান জসীমউদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। কর্মসূচিকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময় নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com