1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সলঙ্গার শিক্ষক জহুরুল ইসলামের অনন্য অর্জন প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চুয়াডাঙ্গায় যুবদলের বিক্ষোভ রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দুই তরুণ গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে বুটেক্সে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কিলোমিটারপ্রতি কত বাড়ল বাসভাড়া সারের দাবিতে সড়কে নামলেন কুড়িগ্রামের কৃষকরা পোরশায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল নাচোলে গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১৪ কোটি টাকা বকেয়া  গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় পিজিসিএল কর্মকর্তারা অবরুদ্ধ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

 

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

 

 

সিরাজগঞ্জে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এম এ মতিন কটন মিলসের প্রায় ১৪ কোটি টাকা গ্যাস বিল বকেয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল)। এতে মিলটির বিক্ষুব্ধ শ্রমিকরা পিজিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শিয়ালকোলে বিসিক এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, এম এ মতিন কটন মিলের গ্যাস বিল বাকি থাকায় সোমবার সকালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ভিজিলেন্স বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর মিলের শত শত শ্রমিকার বাইরে বের হয়ে আসে। তারা পিজিসিএলের কর্মকর্তা-কর্মচারিদের অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে পুলিশের মধ্যস্থতায় পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা শান্ত হয়।

 

 

 

এম এ মতিন কটন মিলের এক শ্রমিক বলেন, হঠাৎ করেই গ্যাসের লোকজন এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমরা মিলের শ্রমিকরা একটু বিক্ষোভ করেছি। আমাদের বিক্ষোভের কারণেই তারা লাইন সংযোগ দেয়।

 

 

এম এ মতিন কটন মিলের ব্যবস্থাপক (স্টোর) মো. শফিকুল ইসলাম বলেন, এটা একটি স্পিনিং মিল, এখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করা তুলা থেকে সুতা উৎপন্ন করা হয়। আমরা গ্যাস থেকে বিদ্যুৎ তৈরি করে মেশিন চালাই। দেশের চলমান সংকটে শিল্প প্রতিষ্ঠানগুলো পিছিয়ে গেছে। আমরাও কিছুটা পিছিয়ে পড়েছি। সে কারণে আমাদের দুইটা কি তিনটা গ্যাস বিল বাকি রয়েছে। তবে তার থেকে বেশি আমাদের জামানত রয়েছে।

 

 

 

এ অবস্থায় গ্যাস কোম্পানির লোকজন মেইনটেনেন্সের কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে। এক পর্যায়ে শ্রমিকরা জানার পর তারা বিক্ষুব্ধ হয়। তবে শ্রমিকরা তাদের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণ করেনি। পরে সদর থানা পুলিশের আসার পর পরিস্থিতি শান্ত হয়। আলোচনা করে গ্যাস সংযোগ দেওয়ার পরে স্বাভাবিক হয়।

 

 

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উপমহা ব্যবস্থাপক (ভিজিলেন্স বিভাগ) মো. আমিনুর রহমান খান বলেন, ওনাদের ১৩ কোটি ৬৫ লাখ টাকারও বেশি বিল বাকি থাকায় লাইন কাটার অনুমোদন প্রাপ্ত হয়ে আসি। আমরা আমাদের দায়িত্ব পালন করি। ফ্যাক্টরির লোকজনও একটা অবস্থান তৈরি করে। পরে ম্যানেজমেন্ট ও থানার ওসির সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে ওনারা একটি নগদায়ন চেক দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সংযোগটা চালু রেখেচলে যাই।

 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পরে আমরা কথা বলে সংযোগ চালু করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com