1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কিলোমিটারপ্রতি কত বাড়ল বাসভাড়া সারের দাবিতে সড়কে নামলেন কুড়িগ্রামের কৃষকরা পোরশায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল নাচোলে গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক বকেয়া বেতন চাওয়ায় গৃহকর্মীকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র আটক শিক্ষার্থী আজমুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ-মানববন্ধন রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা

কিলোমিটারপ্রতি কত বাড়ল বাসভাড়া

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্কঃ 

 

 

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে বৈঠকে উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের বিদ্যমান কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হবে। মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ২ টাকা ৫৯ পয়সা।

 

 

অন্যদিকে, দূরপাল্লার ৫২ আসনের বাসে আগে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। ১৭ পয়সা বৃদ্ধির ফলে তা বেড়ে ২ টাকা ৪০ পয়সা হবে।

 

 

 

 

তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে যাত্রীদের তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার নিচে রাখা হয়। এসব বাসের ভাড়া ৫২ আসনের নির্ধারিত হারের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। এর সঙ্গে সেতু ও সড়কের নির্ধারিত টোলও যুক্ত হয়।

 

 

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। এবার নতুন করে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর ফলে দূরপাল্লা ও নগর পরিবহনে যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত ভাড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com