1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ  যাত্রীবেশে উঠে চালককে স্প্রে করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ ফিলিং স্টেশনে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত ২ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে পুলিশ তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা

মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার, মান্দা (ন‌ওগাঁ) প্রতিনিধি 

 

 

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের উথরাইল বিলে ফসলের মাঠে কৃষক ও শ্রমিকদের বিশ্রাম ও দুর্যোগের সময় আশ্রয়ের জন্য একটি সেড নির্মাণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় নির্মিত এ সেডে স্বস্তি ফিরেছে বিলের কৃষক ও শ্রমিকদের মধ্যে। স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর দিকনির্দেশনায় সেডটি নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

সরেজমিনে দেখা গেছে, উথরাইল বিলের চারপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। বোরো মৌসুমে এ বিলে বিপুল পরিমাণ ধান উৎপাদন করেন কৃষকেরা। ধান কাটা ও মাড়াইয়ের সময় প্রতিদিন বিলের বিভিন্ন অংশে ৪০০ থেকে ৪৫০ জন কৃষক ও শ্রমিক কাজ করেন। কিন্তু আগে সেখানে তাঁদের বিশ্রাম নেওয়া কিংবা বৃষ্টি-ঝড়ের সময় আশ্রয় নেওয়ার তেমন কোনো ব্যবস্থা ছিল না।

 

বিলউথরাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, বোরো মৌসুমে বিলজুড়ে সোনালি ফসল উৎপাদন হয়। ধান কাটা ও মাড়াই শুরু হলে প্রতিদিন শত শত শ্রমিক মাঠে কাজ করেন। কিন্তু বিশাল এই বিলে বিশ্রামের জন্য কোনো জায়গা নেই, এমনকি গাছপালাও নেই। কালবৈশাখী ঝড় বা মেঘের গর্জন শুরু হলে নিরাপদ আশ্রয়ের জন্য প্রায় আধা কিলোমিটার দূরে যেতে হয়।

 

নজরুল ইসলাম বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কৃষক ও শ্রমিকেরা ফসল ঘরে তোলার কাজ চালিয়ে যান। অনেক সময় বজ্রপাতের ঘটনাও ঘটে। এ কারণে বিলের মধ্যে একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রের প্রয়োজন ছিল।

 

পাকুড়িয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, বিলের জুলংগী এলাকায় স্থানীয় লোকজন একটি বটগাছ লাগিয়েছেন। গাছটি এখন কিছুটা ছায়া দিতে শুরু করেছে। ওই মোড় থেকে গ্রামের সড়কের পাশে বজ্রপাতের ঝুঁকি কমাতে বেশ কিছু তালগাছও লাগানো হয়েছে। এর পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় সেড নির্মাণ করায় দুর্যোগের সময় কৃষকদের আশ্রয়ের একটি ব্যবস্থা হয়েছে।

 

তবে কয়েকজন কৃষক বলেন, বোরো মৌসুমে উথরাইল বিলের ওই মোড়ে প্রায় ৫০০ মানুষের সমাগম হয়। সে তুলনায় নির্মিত সেডটির আকার ছোট। তাঁদের দাবি, কৃষক ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে অন্তত ৪০০ থেকে ৫০০ মানুষ আশ্রয় নিতে পারে এমন বড় সেড নির্মাণ করা প্রয়োজন।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ করা টিআর প্রকল্পের আওতায় উথরাইল বিলে সেডটি নির্মাণ করা হয়েছে। কৃষকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয় সংসদ সদস্যের দিকনির্দেশনায় এটি নির্মাণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বিলেও এ ধরনের সেবা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

 

এ প্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘উথরাইল বিলসহ উপজেলার বিভিন্ন বিলে কৃষক ও শ্রমিকেরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন ও ঘরে তোলার কাজ করেন। তাঁদের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই উথরাইল বিলে কৃষক ও শ্রমিকদের বিশ্রাম এবং ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ের জন্য সেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com