1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কিলোমিটারপ্রতি কত বাড়ল বাসভাড়া সারের দাবিতে সড়কে নামলেন কুড়িগ্রামের কৃষকরা পোরশায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে যুবদলের সমাবেশ ও মিছিল নাচোলে গোলাবাড়ি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত বেনাপোল সীমান্তে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ভারতীয় শাড়ি থ্রি-পিস আটক বকেয়া বেতন চাওয়ায় গৃহকর্মীকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্র আটক শিক্ষার্থী আজমুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ-মানববন্ধন রায়গঞ্জে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরখাস্ত সিরাজগঞ্জের সাবেক এসপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা

যাত্রীবেশে উঠে চালককে স্প্রে করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে চেতনানাশক স্প্রে করে অচেতন করার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় মেসার্স শাউন চালকলের সামনে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় অটোরিকশাচালক মো. শিহাবকে (২০) সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁর মাথায় পানি ঢালেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে তাঁর বড় ভাই ময়নুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিহাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা শিহাব ভবানীপুর বাজার থেকে কয়েকজন যাত্রীকে রায়গঞ্জের ধানগড়া এলাকায় পৌঁছে দেওয়ার জন্য অটোরিকশায় তোলেন। পথে বেড়াবাজুয়া এলাকায় পৌঁছালে ওই যাত্রীরা তাঁর নাক-মুখে চেতনানাশক স্প্রে করেন বলে অভিযোগ। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে সড়কের পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে তাঁরা পালিয়ে যান।

ঘটনার পর অটোরিকশা নিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। অটোরিকশাটি উদ্ধার হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “এ ঘটনায় আমাকে কেউ অবগত করেনি। আমি সাক্ষ্য দেওয়ার জন্য বগুড়ায় এসেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com