1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ  যাত্রীবেশে উঠে চালককে স্প্রে করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ ফিলিং স্টেশনে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত ২ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে পুলিশ তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধি 

 

চুয়াডাঙ্গার জীবননগর বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে জীবননগর বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, গ্যাস ও খাদ্যপণ্যের দোকান তদারকি করা হয়।

 

এ সময় অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে মো. আব্দুল মালেকের প্রতিষ্ঠান মেসার্স মালেক গ্যাস হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মিথ্যা বিজ্ঞাপন, লাইসেন্স ছাড়া চিকিৎসা প্রদান ও ব্যবসা পরিচালনার অভিযোগে মো. তারিক জাফরের মেসার্স খন্দকার ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির অভিযোগে মো. নেচার উদ্দিনের দি কেক হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনটি প্রতিষ্ঠানকে আরোপ করা মোট ৫০ হাজার টাকা জরিমানা প্রশাসনিক ব্যবস্থায় আদায় করা হয়েছে বলে জানানো হয়।

 

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

 

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com