1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দার উথরাইল বিলে কৃষকের জন্য সেড, মিলেছে স্বস্তি শাহজাদপুরে নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার  চুয়াডাঙ্গায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ  যাত্রীবেশে উঠে চালককে স্প্রে করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ ফিলিং স্টেশনে লোহার অ্যাঙ্গেল দিয়ে হামলার অভিযোগ, আহত ২ কার্যক্রম সাময়িক স্থগিত করেছে পুলিশ তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা

জামায়াত এমপির এপিএসের নামে মিথ্যা ভিডিও প্রচার করায় ৬ ব্যক্তির নামে থানায় অভিযোগ 

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

মোঃআমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

কুড়িগ্রাম-১(ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের এমপির ব্যক্তিগত সহকারি এরশাদুল হক এর নামে মিথ্যা ও বিভ্রান্তিকর পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে নাগেশ্বরী থানায় এই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে জানানো হয়েছে, সম্প্রতি একটি তরুণিকে ঘিরে আপত্তিকর অবস্থায় বিএনপির এক নেতার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জানাগেছে, প্রকৃত ভিডিওটি পঞ্চগড় জেলার ওলামা দলের এক সদস্যের সাথে সংশ্লিষ্ট। অভিযোগে বলা হয়েছে ঘটনাটি পঞ্চগড় জেলার হলেও কতিপয় ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত ভিডিও ও ছবিকে ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এপিএস (ব্যক্তিগত সহকারি) ও জামায়াতে ইসলামীর একজন নেতার ছবি পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রচার করে। এ ঘটনার সাথে কোন ভাবেই জড়িত নয়, এপিএস এরশাদুল হককে জড়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি প্রচারের ফলে আনোয়ারুল ইসলাম এমপি ও জামায়াতে ইসলামীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এধরণের মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলো আবদুল্লাহ আল লিমন, সেলিম মিয়া, সাইদুল ইসলাম, আরমান , জাহাঙ্গীর আলম ও ন্যাশনালিষ্ট ফাইটার।

নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান সাধারণ ডায়রী করার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com