
ন্যাশনাল ডেস্ক।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেদরগঞ্জে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি।
এর আগে সকালে ডেঙ্গু প্রতিরোধে ভেদরগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
এদিকে নিজ বাড়ি থেকে ভেদরগঞ্জ যাওয়ার পথে রাস্তায় গাড়ি থামিয়ে ছোট্ট শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন হুইপ অপু। এ সময় ছোট্ট এক শিশুকে কোলে তুলে স্নেহভরে আদর করে তার হাতে চকলেট তুলে দেন তিনি। এছাড়াও কর্মসূচিতে বের হওয়ার মুহূর্তে অপেক্ষমাণ স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
আরো পড়ুন –
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর শিগগিরই: হুইপ অপু
এর আগে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোসাইরহাট পৌরসভার এক কর্মসূচিতে তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
আরো পড়ুন –
ভেদরগঞ্জে হুইপ নুরুদ্দিন অপুর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে হুইপ অপু বলেন, ‘সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।’
পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।