1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মক্কায় হামলার অপচেষ্টায় তাহাফফুজে খতমে নবুওয়তের নিন্দা জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’  জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান ফ্রিজে পচা মাংস সংরক্ষণ করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার প্রস্তুতি: ইসি সানাউল্লাহ ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ, মাঝে মোটরসাইকেল আরোহী পিষ্ট গণমিছিলসহ নানা কর্মসূচি ঘোষণা করলো সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের অভিযোগ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

 

ন্যাশনাল ডেস্ক।

 

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তদন্ত চলাকালে তিনি দেশ ছাড়তে পারেন বলে আশঙ্কা করছে দুদক।

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ কারণে আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষ থেকে আবেদন করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুদকের এক কর্মকর্তার বরাতে করা প্রতিবেদনে জানানো হয়, আসিফ মাহমুদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

 

 

 

দুদকের এক কর্মকর্তা বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগের অনুসন্ধান চলছে।

 

তিনি আরও বলেন, অনুসন্ধান চলাকালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।তিনি দেশ ত্যাগ করলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এসব অভিযোগের তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্রের বিষয়ে অনুসন্ধান চলছে।

 

 

 

 

 

 

 

 

 

আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুদক। দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে বিলাসবহুল সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযোগ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো সবই অভিযোগ আকারে রয়েছে। অভিযোগগুলো আমলে নিয়েই তারা অনুসন্ধান শুরু করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com