1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মক্কায় হামলার অপচেষ্টায় তাহাফফুজে খতমে নবুওয়তের নিন্দা জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’  জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান ফ্রিজে পচা মাংস সংরক্ষণ করে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার প্রস্তুতি: ইসি সানাউল্লাহ ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ, মাঝে মোটরসাইকেল আরোহী পিষ্ট গণমিছিলসহ নানা কর্মসূচি ঘোষণা করলো সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের অভিযোগ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

মক্কায় হামলার অপচেষ্টায় তাহাফফুজে খতমে নবুওয়তের নিন্দা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

ন্যাশনাল ডেস্ক।

 

 

পবিত্র মক্কা মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

 

 

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা মুসলমানদের কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। কাবা শরিফকে কেন্দ্র করে বিশ্বের মুসলমানদের ইমানি আবেগ, ভালোবাসা ও আত্মিক বন্ধন গড়ে উঠেছে। তাই পবিত্র মক্কা নগরীর নিরাপত্তার প্রতি সামান্য হুমকিও মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়।

 

 

 

 

মুহিউদ্দীন রাব্বানী বলেন, কোনো রাজনৈতিক বিরোধ, আঞ্চলিক সংঘাত কিংবা সামরিক উদ্দেশ্যই পবিত্র হারামাইন শরিফাইনকে ঝুঁকির মধ্যে ফেলার বৈধতা দিতে পারে না। পবিত্র ভূমিকে যুদ্ধ ও সংঘাতের প্রভাবমুক্ত রাখা সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব।

 

 

তিনি আরও বলেন, মক্কা মুকাররমাকে লক্ষ্য করে হামলার যেকোনো প্রচেষ্টা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।

 

 

 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মুহিউদ্দীন রব্বানী। একই সঙ্গে ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংঘাত নিরসনে দায়িত্বশীল কূটনৈতিক তৎপরতা জোরদার এবং পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করতে পারে- এমন যে কোনো তৎপরতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

 

 

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় সৌদি আরবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, হারামাইন শরিফাইনের নিরাপত্তা শুধু একটি রাষ্ট্রের বিষয় নয়; এটি বিশ্বের মুসলমানদের অভিন্ন ধর্মীয় অনুভূতি ও দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ, সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com