
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের সময় মাঝে থাকা এক মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া-নগরবারী মহাসড়কের উল্লাপাড়া বাঁখুয়া ওয়াপদা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর খালিদ হাসান সানি (৩৫) পোলার আইসক্রিম বাঁখুয়া এরিয়া অফিসের সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামনঘিয়ালা গ্রামের সোহরাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঁখুয়া এলাকায় ট্রাক ও কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষের সময় মাঝখানে থাকা মোটরসাইকেল আরোহী সানি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ট্রাক ও কার্ভাডভ্যান আটক করলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক, কার্ভাডভ্যান এবং তার চালক ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।