1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত  মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের নলকার ফুলজোড় মাঠে প্রমীলা ফুটবল ম্যাচে সিরাজগঞ্জের কাছে ২-১ গোলে হারল নারায়ণগঞ্জ একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প  মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন রাতে পাঁচ কৃষকের ২০ গরু চুরি

সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি।

 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশগত সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নাটোরের সিংড়ায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় এক ফলপ্রসূ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠান চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নানা জাতের গাছের চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, বিলদহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রশিদুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনর রশিদ।

 

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে পরিবেশ সুরক্ষায় এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com