1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত  মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের নলকার ফুলজোড় মাঠে প্রমীলা ফুটবল ম্যাচে সিরাজগঞ্জের কাছে ২-১ গোলে হারল নারায়ণগঞ্জ একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প  মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন রাতে পাঁচ কৃষকের ২০ গরু চুরি

মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

পলাশ চন্দ্র সরকার,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।

 

নওগাঁর মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর এক সহযোগী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মীরের মোড় এলাকায় আব্দুল হালিমের চায়ের দোকানের সামনে এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক গঙ্গারামপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে মান্দা থানার এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুর রাজ্জাকের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তিসহ তার পলাতক সহযোগীর বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com