1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

প্রধান শিক্ষককে আটকে রেখে মারধর করলেন বিএনপি নেতা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

 

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

 

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চর সাচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলাম মল্লিককে বিদ্যালয় থেকে তুলে নিয়ে একটি চায়ের দোকানে আটক রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও তার লোকজনের বিরুদ্ধে। এঘটনায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

গত সোমবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলাম মল্লিক।

 

 

 

 

 

 

 

 

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার চর সাচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ডুয়েট বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ভাগিনা ইকবাল হাসানের সঙ্গে কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের আসাব উদ্দিন মোল্লার মেয়ে আমিনা খাতুনকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ডুয়েট ছাত্র ইকবাল হাসান তার স্ত্রীকে তালাক প্রদান করেন। এঘটনায় আমিনা খাতুন আদালতে যৌতুক মামলা দায়ের করেন। ইকবাল হাসান আদালত থেকে জামিন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।

 

 

 

 

 

 

 

 

 

জামিন নেওয়ার পর থেকে আমিনা খাতুন ও তার আত্মীয়-স্বজন ডুয়েট ছাত্র ইকবাল হাসানের উপর ক্ষুব্ধ হন। তাকে মারপিটসহ প্রাননাশের হুমকি দিয়ে আসছেন। ইকবাল হাসানকে না পেয়ে গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে মেছড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে কয়েকজন যুবক চর সাচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। তারা ডুয়েট ছাত্র ইকবাল হাসান ও তার বাবা শামসুল হককে হাজির করার জন্য প্রধান শিক্ষককে চাপ সৃষ্টি করেন। এসময় প্রধান শিক্ষক তার ভাগিনা ও ভগ্নিপতিকে হাজির করতে অস্বীকার করলে বিদ্যালয় থেকে জোর পূর্বক তুলে নিয়ে স্থানীয় হাড়িভাঙ্গা গ্রামের আব্দুল বাসেদের চায়ের দোকানে নিয়ে আটক করে মানসিক ও শারিরীক ভাবে নির্যাতন করে।

 

 

 

 

 

 

 

 

 

বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি প্রধান শিক্ষকের ছোট ভাই জহুরুল ইসলামকে অবহিত করলে তিনি বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন এবং প্রধান শিক্ষক যেন সুষ্ঠ ভাবে বিদ্যালয় ও বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা নিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পত্রের মাধ্যমে নির্দেশ প্রদান করেন। পুলিশের হস্তক্ষেপে রাত ১১টার দিকে বিএনপি নেতার হেফাজত থেকে প্রধান শিক্ষককে ছেড়ে দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

 

 

এঘটনায় মেছড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, হাড়িভাঙ্গা গ্রামের মো: আলম, আঃ আলিম, বেলাল হোসেন, আ: রাজ্জাক , মো: ইদ্রিস আলী, মো: সাকমান আলী মাতব্বর, মো: নূর ইসলাম, মো: মযুর সুভার, মো: জহির উদ্দিন, গোটিয়া গ্রামের মোঃ মজনু সেখ, মোঃ কাশেমের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম মল্লিক।

 

 

 

 

 

 

 

 

 

আসামীদের হুমকির কারনে প্রধান শিক্ষকের কর্মস্থলে যাতায়াত সহ স্বাভাবিক চলাফেরা হুমকি মুখে পড়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

অভিযোগের বিষয়ে মেছড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ বলেন, থানায় অভিযোগ দিয়েছে কি না আমি জানি না। বর্তমানে আমি অসুস্থ্য কিছু বলতে পারবো না।

 

 

 

 

 

 

 

 

 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, প্রধান শিক্ষককে আটক রাখা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার আমাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন। পরে বিএনপির নেতার সঙ্গে কথা বলে প্রধান শিক্ষককে বাড়ি যাওয়ার ব্যবস্থা করি। বিষয়টি সমাধান হয়েছে। আমি একটু বাইরে আছি। নতুন করে অভিযোগের বিষয় আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com