1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পোরশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর শেরপুরে ৫ দফা দাবিতে বস্ত্র দোকান কর্মচারীদের মানববন্ধন সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ অনুষ্ঠিত  মান্দায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার ডেঙ্গুতে প্রাণ গেলো চুয়াডাঙ্গার মেধাবী ছাত্র তন্ময়ের নলকার ফুলজোড় মাঠে প্রমীলা ফুটবল ম্যাচে সিরাজগঞ্জের কাছে ২-১ গোলে হারল নারায়ণগঞ্জ একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ বুটেক্সে বাঁধনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প  মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন রাতে পাঁচ কৃষকের ২০ গরু চুরি

বুটেক্সের কর্মচারী রশিদের মৃত্যুতে উপাচার্যের শোক 

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

 

 

বুটেক্স প্রতিনিধিঃ

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখার কম্পিউটার অপারেটর রশিদ হাসান রাজু মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্ত হলে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পঞ্চগড় সুগার মিল হাইস্কুল মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে সোমবার (১৪ সেপ্টেম্বর) তাঁকে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন রাতে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর সাড়ে ৮টার দিকেই তিনি মৃত্যুবরণ করেন। আরো জানা যায়, তাঁর আগে থেকেই জন্ডিসজনিত সমস্যা ছিল। পাশাপাশি তিনি থ্যালাসেমিয়াজনিত জটিলতায় ভুগছিলেন।

 

উল্লেখ্য, রশিদ হাসান রাজু পঞ্চগড় সদরে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতক শেষ করেন। চলতি বছরের ৩ ফেব্রুয়ারিতে তিনি বুটেক্সের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক শাখার কম্পিউটার অপারেটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে অস্থায়ীভাবে কম্পিউটার অপারেটরের দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com