1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
খোলা ভোজ্য তেলের বাড়তি দাম, সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ চাওড়া নদীতে কচুরিপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ অপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুল ফুলবাড়ীতে ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে বিদেশে প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটির দেয়াল চাপায় নির্মাণশ্রমিক নিহত ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণবিরোধী অভিযান, দুই পরিবহন চালককে জরিমানা

ফুলবাড়ীতে ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

মো. আতিকুর রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় ধরলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে উঠেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মরদেহটি দেখতে নদীর পাড়ে ভিড় করেন উৎসুক জনতা।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে ধরলা নদীতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। বিষয়টি দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা ফুলবাড়ী থানায় খবর দেন।

 

তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি নদীর স্রোতে ভেসে এসেছে বলে স্থানীয়দের ধারণা। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিংবা কোথা থেকে মরদেহটি ভেসে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

 

ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, নদীতে মরদেহ ভেসে ওঠার ঘটনায় এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। মরদেহটি উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

 

পুলিশ জানিয়েছে, মরদেহটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পরবর্তী আইনগত কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় তদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com