1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
খোলা ভোজ্য তেলের বাড়তি দাম, সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ চাওড়া নদীতে কচুরিপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ অপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুল ফুলবাড়ীতে ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে বিদেশে প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটির দেয়াল চাপায় নির্মাণশ্রমিক নিহত ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণবিরোধী অভিযান, দুই পরিবহন চালককে জরিমানা

রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে মা-মেয়েকে মারধর, হত্যার হুমকি ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব লক্ষিকোলা গ্রামের মোছা. ছমিলা খাতুন (৬০) তার মেয়ে মোছা. মিম খাতুন (১৮)কে নিয়ে বসবাস করেন। গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মো. বাদশা শেখ (৩০) ও মো. হাফিজুল ইসলাম (৫০) দেশীয় অস্ত্র, ধারালো ছুরি, কাঠের বাটাম ও হাতুড়ি নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

ছমিলা খাতুনের অভিযোগ, অভিযুক্তরা বাড়ির টিনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কোনো কথাবার্তা ছাড়াই তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথায় রক্তাক্ত জখম হয়। পরে বাদশা শেখ বাঁশের লাঠি দিয়ে তার বাম হাত ও পায়ে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।

 

এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে মিম খাতুনকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে মিমের কানে থাকা স্বর্ণের দুল খুলে নেওয়া হয় বলে দাবি করেন ছমিলা খাতুন। অভিযোগে ওই স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

 

এ ছাড়া হামলাকারীরা বসতঘর ও আসবাবপত্র তছনছ করে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহত মা-মেয়েকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ছমিলা খাতুনের আরও অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। এতে তিনি ও তার মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

এ ঘটনায় ছমিলা খাতুন বাদী হয়ে মো. বাদশা শেখ ও মো. হাফিজুল ইসলামের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

 

অভিযোগের বিষয়ে মো. বাদশা শেখের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “আমি এখন ব্যস্ত আছি।”

 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, “থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com