1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
খোলা ভোজ্য তেলের বাড়তি দাম, সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ চাওড়া নদীতে কচুরিপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ অপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুল ফুলবাড়ীতে ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে বিদেশে প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটির দেয়াল চাপায় নির্মাণশ্রমিক নিহত ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণবিরোধী অভিযান, দুই পরিবহন চালককে জরিমানা

ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণবিরোধী অভিযান, দুই পরিবহন চালককে জরিমানা

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

 

রাজীব কুমার মালো,ঝালকাঠি প্রতিনিধি

 

ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুই পরিবহনচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ, জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক আঞ্জুমান নেছা অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে ঢাকাগামী বাউফল পরিবহন ও নিউ ইউনিক পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোতে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

পরে জব্দ করা হাইড্রোলিক হর্ন দুটি ধ্বংস করা হয়। একই সঙ্গে শব্দদূষণের ক্ষতিকর দিক ও এর প্রতিরোধে করণীয় সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

বিভিন্ন পরিবহনেও লাগানো হয় শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com