1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
খোলা ভোজ্য তেলের বাড়তি দাম, সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে হামলা, মা-মেয়েকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ চাওড়া নদীতে কচুরিপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ অপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুল ফুলবাড়ীতে ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি নেত্রকোনায় মেডিকেল ছুটি নিয়ে বিদেশে প্রধান শিক্ষক, জানেন না কর্তৃপক্ষ চুয়াডাঙ্গায় ড্রেন নির্মাণের সময় মাটির দেয়াল চাপায় নির্মাণশ্রমিক নিহত ঝালকাঠির নলছিটিতে শব্দদূষণবিরোধী অভিযান, দুই পরিবহন চালককে জরিমানা

স্বর্ণালংকার বন্ধকী ঋণ রোধে জনসচেতনতায় নলডাঙ্গা ওসির হ্যান্ডবিল বিতরণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

 

নলডাঙ্গা (নাটোর )প্রতিনিধিঃ 

 

 

নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ডবিল বিতরণ করেছে নলডাঙ্গা থানা পুলিশ।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান এর উদ্যোগে স্থানীয় স্বর্ণালংকার দোকান ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব হ্যান্ডবিল বিতরণ করা হয়।

 

হ্যান্ডবিলে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অনুমোদনহীন বা অবৈধভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়।

 

এ সময় ওসি মনোয়ার জাহান বলেন, আইনবহির্ভূতভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। তাই সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

 

নলডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com