1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেশিরভাগ সময় বিয়ের কনে লাল শাড়ি পরেন কেন?   আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ভূঞাপুরের ফলদা ইউনিয়নে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদার কার্পাসডাঙ্গায় চাচার লাঠির আঘাতে, প্রাণ গেলো ভাতিজার সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা অবরুদ্ধ রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ দর্শনা’র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার রামগঞ্জে কবরস্থান থেকে বিপুল পরিমাণ বুলেটের খোসা উদ্ধার ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল 

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

 

ন্যাশনাল ডেস্ক 

 

 

আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি করেন।

 

 

 

রিটে আবেদনকারীর ঠিকানায় মুন্সীগঞ্জের শ্রীনগর উল্লেখ করা হয়েছে। তার পক্ষে রিটকারি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইনুস। এতে প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

 

 

 

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় (কজলিস্টে) রিটটি ছিল।

 

 

তবে এ সংক্রান্ত বিষয়ে কোনো শুনানি হয়নি বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী।

 

 

 

 

এর আগে, আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত বছরের ১২ মে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

 

 

 

 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

 

 

রিট আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১২ মে-এর ওই প্রজ্ঞাপন কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় ১২ মে-এর প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

 

সূত্রঃ দৈনিক কালবেলা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com