1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেশিরভাগ সময় বিয়ের কনে লাল শাড়ি পরেন কেন?   আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ভূঞাপুরের ফলদা ইউনিয়নে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদার কার্পাসডাঙ্গায় চাচার লাঠির আঘাতে, প্রাণ গেলো ভাতিজার সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা অবরুদ্ধ রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ দর্শনা’র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার রামগঞ্জে কবরস্থান থেকে বিপুল পরিমাণ বুলেটের খোসা উদ্ধার ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল 

বেশিরভাগ সময় বিয়ের কনে লাল শাড়ি পরেন কেন?  

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

 

 

অনলাইন ডেস্ক 

 

বিয়ে এমন একটি সামাজিক প্রথা, যা হাজার বছর ধরে চলে আসছে। আর বিয়েতে লাল রং যেন অপরিহার্য, বিশেষ করে বাঙালি বিয়ের কনেরা বেশিরভাগ লাল বেনারসি পরে থাকে। লাল রঙের বেনারসী ছাড়া বাঙালি কনে যেন ভাবাই যায় না। আক্ষরিক দিকে থেকে লাল রং কে বলা হয় সাহসের প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে নারীরা বিয়েতে এ ঐহিত্যবাহী রঙের পোশাক পরেন। কিন্তু এই রং এর এত আধিপত্য কেন?

 

 

 

সময়ের সঙ্গে-সঙ্গে বিয়ের আচার-আচরণে অনেক তফাত্‍ এসেছে, তবুও দুটি মানুষের একসঙ্গে জীবন শুরু করার মূল নিয়ম একই রয়েছে। বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে বিয়ের প্রথায় বেশ কিছু পার্থক্য আছে। যেমন হিন্দু বাঙালি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে লাল রঙের বেনারসি পরে বিয়ে করে থাকেন। আবার মুসলিম মেয়েদের বিয়েতে লাল রঙের আধিক্য চোখে পড়ার মতো। লাল রঙের পোশাকে সেজে নববধূ যেন আরও সুন্দর হয়ে ওঠেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের রুচিবোধ এবং পছন্দে এসেছে পরির্বতন। তাই অনেকে বিয়েতে লাল ছেড়ে অন্য রং বেছে নিচ্ছেন। তবে বিয়ের কনে মানেই লাল বেনারসি, সেই আধিপত্য এখনো বিরাজমান।

 

 

 

 

কিন্তু কেন বিয়েতে কনের লাল রঙের পোশাকই বেশি প্রচলিত। জেনে নিন এর পেছনে থাকা আসল কারণ-

 

 

 

লাল রঙের সাংস্কৃতিক তাৎপর্য

 

 

 

দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে লাল সবসময়ই শ্রদ্ধা এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। লাল হলো জীবনের রং, জীবনীশক্তির প্রতীক এবং শুভ সূচনার চিহ্ন। বিয়ের প্রেক্ষাপটে লাল উর্বরতাকে নির্দেশ করে, উন্নতি-সমৃদ্ধি এবং দাম্পত্য জীবনের সুখের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর ঐহিত্যগতভাবে কনেরা এসব বৈশিষ্ট্য লালন করেন বলে ধরে নেওয়া হয়। সে দিক থেকে বাঙালি বিয়েতে লাল রঙের ব্যবহার যেন নান্দনিকতার চাইতেও বেশি কিছু।

 

 

ঐহিত্যগত দিক থেকে পরিবারের বয়োজেষ্ঠ্যরা বিয়েরে কনেকে লাল রঙে দেখতে পছন্দ করেন। সে কারণেই অনেকে বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত নেন। সামাজিক আর পারিবারিক প্রেক্ষাপট বেশি গুরুত্ব পায় এক্ষেত্রে।

 

 

আবার বিয়েতে লাল পোশাক পরার ধর্মীয় কারণেও হয়ে থাকে। হিন্দু বিয়েতে বেশিরভাগ ক্ষেত্রে কনেকে লাল রং এর পোশাকে দেখা যায়। আর বাঙালি কনের সাজ তো টুকটুকে লাল বেনারসি ছাড়া অসম্পূর্ণ। আজকাল লাল ছেড়ে অনেকেই বিভিন্ন হালকা কালারের শাড়ি বা লেহেঙ্গার দিকে ঝুঁকলেও একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে লাল রঙের নববধূর সাজ একটা আলাদা মাত্রা পায়। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে বিয়ের লাল শাড়ি দেশি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়। সেই সঙ্গে এর সৌন্দর্য বিয়ের কনেকে অন্যদের আলাদা আর্কষণ দেয়।

 

 

মূলত বিয়ে নতুন জীবনের সূচনা। আর লাল হলো ভালোবাসার রং। তাই ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নতুন জীবনের পথে পা রাখেন মেয়েরা। নতুন জীবন শুরুর আগে তাই লাল রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিয়ের কনে যখন লাল রঙের শাড়ি বা লেহেঙ্গা পরেন, তখন তার মধ্যে পজিটিভ এনার্জির যোগান দেয়। এই কারণেই বিয়ের কনেকে প্রধানত লাল রঙে সাজানো হয়।

 

 

সূত্র: এই সময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com