1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বেশিরভাগ সময় বিয়ের কনে লাল শাড়ি পরেন কেন?   আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ভূঞাপুরের ফলদা ইউনিয়নে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদার কার্পাসডাঙ্গায় চাচার লাঠির আঘাতে, প্রাণ গেলো ভাতিজার সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা অবরুদ্ধ রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ দর্শনা’র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার রামগঞ্জে কবরস্থান থেকে বিপুল পরিমাণ বুলেটের খোসা উদ্ধার ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল 

ভূঞাপুরের ফলদা ইউনিয়নে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

 

 

মো: আব্দুর রহীম মিঞা টাঙ্গাইল প্রতিনিধি

 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নে কৃষকদের ডিজিটাল কৃষি সেবার আওতায় আনতে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফলদা ইউনিয়ন পরিষদে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।

 

কর্মশালায় বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত। দেশের জিডিপিতে কৃষিখাতের অবদান প্রায় ১১ শতাংশ এবং মোট শ্রমশক্তির প্রায় ৪২ শতাংশ এ খাতে নিয়োজিত। দেশে প্রায় ১ কোটি ৬৯ লাখ কৃষি খানা রয়েছে, যাদের প্রধান জীবিকাই কৃষি। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে কৃষি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রহমান, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার, ফলদা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হান্নান সরকার, সাধারণ সম্পাদক মো. শাহজালাল তালুকদার (শিমু) এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুল বারেক।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ফলদা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

কর্মশালায় কৃষকদের মাঝে কৃষি কার্ডের গুরুত্ব, ডিজিটাল তথ্যভাণ্ডারে কৃষকদের অন্তর্ভুক্তকরণ এবং সরকারি কৃষি সেবা সহজলভ্য করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব হাসান বলেন, আপনাদের ফলদা ইউনিয়নে আগামীকাল ১০ সেপ্টেম্বর থেকে কৃষিকার্ডের কার্যক্রম শুরু হলো, সে আপনা কৃষি অফিসের অংশগ্রহনকারী সকলকে সহোযোগতা করবেন। যাতে সরকারের কোন ভাবমূর্তী নষ্ঠ না হয়।

 

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, প্রধান তারেক জিয়ার নির্বাচনি প্রতিশ্রুতি নির্বাচিত হলে কৃষকদের মাঝে কৃষি কার্ড প্রদান করা হবে। হাতের আঙ্গুলে কালির শুকানোর আগেই তিনি তার প্রতিশ্রুতি বাসন্তবায়ন করছেন। দলীয় নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন এ কার্ড রাস্ট্রের , কোন দলীয় কার্ড নয়। সকল দলের লোকই পাবে। যদি তিনি কৃষক হন। দলের লোকদেরকে কৃষি কার্ড বাস্তবায়নে অংশগ্রহণকারী সকলকে সহোযোগীতা করারিআহব্বান যানা।

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি প্রণোদনা, ভর্তুকি, কৃষি উপকরণ ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com