1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ভূঞাপুরের ফলদা ইউনিয়নে কৃষি কার্ড বিতরণ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত দামুড়হুদার কার্পাসডাঙ্গায় চাচার লাঠির আঘাতে, প্রাণ গেলো ভাতিজার সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও কৃষি কর্মকর্তা অবরুদ্ধ রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ দর্শনা’র কুড়ুলগাছি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার তছিম উদ্দিন গ্রেপ্তার রামগঞ্জে কবরস্থান থেকে বিপুল পরিমাণ বুলেটের খোসা উদ্ধার ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রি করতে এসে ধরা, ১৫ দিনের জেল  রায়গঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার ঝালকাঠির রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার আফরোজ জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. শহিদুল ইসলামসহ অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।

 

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা এবং রোপণ করা গাছের যত্ন নেওয়া।

 

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

কর্মসূচির মাধ্যমে রায়গঞ্জে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com