1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

মশার কামড় থেকে বাঁচতে কী করবেন? জেনে নিন

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

 

অনলাইন ডেস্ক 

 

 

 

 

গ্রীষ্ম বা বর্ষা সবসময় রক্তচোষা মশা পোকা-মাকড়ের উপদ্রব থাকে। তবে গবেষণা মতে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এসব পোকার উপদ্রব ও এর মাধ্যমে রোগ ছড়ানোর ঝুঁকিও বেশি। নিজেরা কিছু সতর্কতা মেনে চললে রক্ষা পেতে পারেন এসব পোকা-মাকড়ের হাত থেকে।

 

 

গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী প্রতি বছর ম্যালেরিয়ায় ৬ লক্ষেরও বেশি মানুষ মারা যায়। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের মেডিকেল এন্টোমোলজির অধ্যাপক এবং ‘গন্ধ শনাক্তকারী’ সংস্থা ডট-এর সিইও জেমস লোগান বলেন, সময়ের সাথে সাথে মশাবাহিত রোগের সম্ভবনা বাড়ছে।

 

 

 

বিশেষজ্ঞরা বলছেন, রক্তচোষা পোকাগুলোর মধ্যে সাধারণত স্ত্রী পোকারাই কামড়ে থাকে। পুরুষ পোকারা ফুলের মধু খেয়ে বেঁচে থাকে। কিন্তু স্ত্রী পোকাদের ডিম উৎপাদনের জন্য রক্তে প্রোটিনের প্রয়োজন হয়, যে কারণে তারা মানুষ বা প্রাণীর রক্ত শুষে নেয়।

 

 

পোকা-মাকড় যেভাবে আপনাকে খুঁজে পায়

 

 

রান্নার তেলে অজান্তেই বড় ক্ষতি! যে অভ্যাসগুলো ছাড়তে বলছেন পুষ্টিবিদ

 

অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও ইমেরিটাস অধ্যাপক জেনিফার মরডু, পোকামাকড় সম্পর্কে বলেন, আমরা নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, বাতাস ঘেঁষে তা অনুসরণ করে এসব পোকা-মাকড় মানুষের কাছে আসে। যদি তারা সেই গন্ধটি হারিয়ে ফেলে, না পাওয়া পর্যন্ত পাশের দিকে ছুটতে থাকে।

 

মানুষের শরীরের প্রায় ৩০০ ধরনের গন্ধের রাসায়নিক উপাদান থেকে এরা পছন্দের গন্ধ বেছে নেয়। বিশেষ করে ঘাম এবং পা পরিষ্কার না থাকলে মশার আকর্ষণ বেশি বাড়ে।

 

তাছাড়া গবেষণা বলছে, যারা অ্যালকোহল পান করে থাকেন তাদের শরীরের তাপমাত্রা বেশি থাকে এবং ঘাম বেশি হয়, যা মশার কাছে আরও আকর্ষণীয়।

 

 

মশা-মাছি থেকে বাঁচার উপায়

 

কীটতত্ত্ববিদদের পরামর্শ অনুযায়ী মশা-মাছি থেকে সুরক্ষিত থাকতে এই নিয়মগুলো মেনে চলতে পারেন-

 

 

পোশাক নির্বাচন: হালকা রঙের এবং ঢিলেঢালা পোশাক পরুন। জিন্স বা কাপড়ের ওপর দিয়েও মশা কামড়াতে পারে। প্রিন্টের পোশাক পরলে বিভিন্ন পোকারা বিভ্রান্ত হয়। তাই পোশাক নির্বাচনে হালকা বা ঢিলেঢালা পোশাক রাখুন।

 

পোকামাকড় তাড়ানোর স্প্রে

 

 

পোকামাকড় থেকে বাঁচতে বিভিন্ন ধরণের স্প্রে বা রিপিলেন্ট ব্যবহার করুন।

 

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা

 

 

নিয়মিত গোসল করা এবং পা পরিষ্কার থাকা, কারণ মশা বাসি ঘামের গন্ধে বেশি আকৃষ্ট হয়।

 

ঝুঁকিপূর্ণ সময়ে সতর্ক থাকুন

 

 

সকাল ও সন্ধ্যার সময় মশার উপদ্রব বেশি থাকে। ঘণ্টায় প্রায় ৪ বা ৫ মাইলের বেশি গতির বাতাসে এরা উড়তে পারে না। এসব সময় দরজা-জানালা বন্ধ রাখুন এবং বাগানে বা আশেপাশে ছোট কোনো পাত্রে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন।

 

 

মশা বা বিভিন্ন ধরনের পোকা কামড়ানোর পর চুলকাবেন না। কামড়ানোর পর চুলকালে ক্ষত বড় হয়ে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ে। চুলকানি এড়াতে ক্রিম ব্যবহার করতে পারেন।

 

 

বিশেষজ্ঞদের মতে, এসব পোকামাকড় বিরক্তিকর হলেও প্রকৃতির খাদ্যশৃঙ্খলে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরোপুরি ধ্বংস না করে নিজেদের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

 

 

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com