1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম খান পেলেন ‘এসপি অ্যাওয়ার্ড’ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত ৯৬৩ বস্তা সার জব্দ বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয় কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ! বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ক্রিকেটারের নাম জানালেন ইনজামাম ফারহানের গোল প্রসঙ্গে যা বললেন জামাল ভূঁইয়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

কলকাতায় আনন্দবাজার পত্রিকা কার্যালয়ের সামনে বিক্ষোভ, ভবনে গেরুয়া রং

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

 

অনলাইন ডেস্ক 

 

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে মঙ্গলবার বিক্ষোভ করেছেন গেরুয়া পোশাক পরা একদল ব্যক্তি। এ সময় তারা পত্রিকাটির সাদা ভবনের দেয়ালের কয়েকটি অংশে গেরুয়া রং লাগান এবং বিভিন্ন স্লোগান দেন। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

 

জাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে আনন্দবাজার পত্রিকায় ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের জেরে এই ঘটনা ঘটল।

 

 

 

 

প্রতিবাদকারীরা কার্যালয়ের সামনে ‘আনন্দবাজার পত্রিকা হায় হায়’ এবং ‘গেরুয়ার অপমান হিন্দুস্তান সহ্য করবে না’ এ ধরনের স্লোগান দেন। কয়েক ঘণ্টা পর পত্রিকা কর্তৃপক্ষ ভবনের দেয়ালগুলো আগের রঙে পুনরায় রাঙিয়ে দেয়।

 

 

এর আগে ওই প্রতিবেদনকে কেন্দ্র করে পত্রিকাটির সম্পাদকীয় দলের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে। এতে দুই জ্যেষ্ঠ সাংবাদিকসহ সম্পাদকীয় দলের সদস্যদের নাম রয়েছে। সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যম সংগঠন এফআইআরের সমালোচনা করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

 

 

 

 

 

মঙ্গলবারের বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগও দায়ের হয়নি। এ বিষয়ে পুলিশও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গেরুয়া পোশাক পরা ব্যক্তিরা ভবনের দেয়ালে রং করছেন এবং স্লোগান দিচ্ছেন। এ সময় কয়েকজন পুলিশ সদস্যকে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ নিয়ে কলকাতায় সাংবাদিক সমাজে ক্ষোভ বিরাজ করছে।

 

 

সূত্র: দ্য হিন্দু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com