1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আধুনিকতার ছোঁয়ায় নেত্রকোনায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর রায়গঞ্জ সার্কেলের এএসপি সাইফুল ইসলাম খান পেলেন ‘এসপি অ্যাওয়ার্ড’ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধভাবে মজুত ৯৬৩ বস্তা সার জব্দ বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি অন্ডকোষে হঠাৎ ব্যথার কারণ ও করণীয় কীসের লোভে বিয়ে করলেন অনিরুদ্ধ! বিশ্বকাপ না-জেতা সেরা ১২ ক্রিকেটারের নাম জানালেন ইনজামাম ফারহানের গোল প্রসঙ্গে যা বললেন জামাল ভূঁইয়া সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ডিমলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

বোনের আবদারে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি

সংবাদ প্রকাশক:
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

 

 

 

অনলাইন ডেস্ক 

 

 

 

কথা দিয়ে কথা না রাখার চেনা ট্রেন্ডে তিনি এক উজ্জ্বল ব্যতিক্রম। ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা এবং বোনের প্রতি ভাইয়ের নিঃশর্ত প্রতিশ্রুতির এক অবিশ্বাস্য গল্প নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস এখন আলোচনায়। কারণ, গত তিন দশক বা ৩০ বছর ধরে তিনি একটি জলপাইয়ের আঁটি মুখেই পুরে ঘুরে বেড়াচ্ছেন!

 

 

 

রণ-বনে-শয়নে-স্বপনে, সর্বক্ষণ সেই আঁটি তার সঙ্গী। পানি খাওয়া, দাঁত মাজা, খাওয়া-দাওয়া এমনকি ঘুমের মধ্যেও সেটি থাকে তার মুখে। ফলে কথা বলতে গেলে কিছুটা জড়িয়ে যায়। ভুলবশত অনেকে তাকে তোতলা মনে করলেও তাতে ভ্রূক্ষেপ নেই জয়দেবের। কারণ, বোনকে দেওয়া কথা যে তাকে রাখতেই হবে।

 

 

 

 

জয়দেবের জীবনে কোনো আপন বোন ছিল না। বিদ্যুৎ বণ্টন সংস্থার অবসরপ্রাপ্ত এই কর্মী মধ্যবিত্ত পরিবারের মানুষ। ভাইফোঁটার দিনে চারপাশের উৎসব মুখর পরিবেশ দেখলেই তার মন খারাপ হয়ে যেত। প্রতিবেশিনী ও বাঘাযতীন কলেজের অধ্যাপিকা অগ্নিবীণা দেবীকে এক দিন নিজের এই দুঃখের কথা জানান জয়দেব। সঙ্গে সঙ্গে রাজি হন অগ্নিবীণা। জানান, তিনিই জয়দেবকে ফোঁটা দেবেন।

 

 

সেই শুরু। এরপর থেকে নিয়ম করে প্রতি ভাইফোঁটায় জয়দেবের কপালে চন্দনের ফোঁটা দিতেন অগ্নিবীণা। নিজ হাতে রান্না করতেন পঞ্চব্যঞ্জন মাছ, মাংস, মিষ্টি, পায়েস আর শেষ পাতে জয়দেবের সবচেয়ে পছন্দের জলপাইয়ের চাটনি।

 

 

 

 

একটি কৌতুক থেকে আজীবন পণ

 

 

সালটা ১৯৯৬। ভাইফোঁটার দিন ফুলতোলা আসনে বসে তৃপ্তিভরে জলপাইয়ের চাটনি খাচ্ছেন জয়দেব, সামনে বসে হাসিমুখে তা দেখছেন অগ্নিবীণা। হঠাৎই মুচকি হেসে বোন জানতে চান, ‘তা হলে এই জলপাইয়ের আঁটি তুমি কত দিন মুখে রাখতে পারবে?’

 

 

উত্তরে গর্বের সঙ্গে জয়দেব বলেছিলেন, ‘তুই না বলা পর্যন্ত মুখেই রেখে দেবো।’ ব্যস, সেই শুরু। প্রথম দিকে জিভে ঘা হওয়া, রক্তপাত নানামুখী শারীরিক অস্বস্তি থাকলেও জয়দেব আঁটিটি মুখ থেকে ফেলেননি। সময়ের সঙ্গে তা তার অভ্যাসে পরিণত হয়।

 

 

২০১২ সালের ২৪ জানুয়ারি মারা যান অগ্নিবীণা দেবী। বোনকে হারানোর সেই বেদনা আজও ভুলতে পারেননি জয়দেব। গলা জড়িয়ে আসা কান্নায় তিনি বলেন, ‘বোন তো আজ আর নেই। যতদিন বেঁচে আছি, তার স্মৃতিটুকুই এভাবে আগলে রাখব।’

 

 

সূত্র: এই সময় অনলাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com