1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মান্দায় মসজিদের ভেতরে কুপিয়ে জখম,হাসপাতালে মারা গেলেন মামুন রায়গঞ্জ-উল্লাপাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা তাড়াশে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে ঈশ্বরগঞ্জে দম্পতিকে মারধরের অভিযোগ নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন দামুড়হুদায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ৪ জন গ্রেপ্তার  হেলমেট ও লাইসেন্স নেই: সিংড়ায় ৪ বাইকারকে জরিমানা  চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

সংবাদ প্রকাশক:
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ 

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে মাধনগর এলাকায় এ ভ্রাম্যমান আদাল পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন,পূর্ব মাধনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. খোরশেদ আলম (৪৫)। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

 

অপরদিকে,পশ্চিম মাধনগর গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মুক্তার আহম্মদ (৪৮)-কে একই ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম আজাদ।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com