1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রায়গঞ্জে আলোচনা সভা ও দোয়া ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার র‌্যাব-১২অভিযানে রায়গঞ্জে ৯৭৫ পিস বুপ্রেনরফিনসহ ৬৮ বছরের নারী গ্রেপ্তার ১৫ আগস্ট ঘিরে রায়গঞ্জে নিরাপত্তাসহ জোরদার গোয়েন্দা নজরদারি স্যান্ডেল-পোশাক পাড়ে, পুকুরে মিলল দুই বোনসহ ৩ শিশুর নিথর দেহ রংপুরে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ ‎১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি ‎নিরাপত্তা,গোয়েন্দা নজরদারি বৃদ্ধি  নৌপথে সালাম বাহিনীর চাঁদাবাজি বন্ধের দাবীতে ২৭ গ্রামবাসীর মানববন্ধন ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানে জরিমানা

র‌্যাব-১২অভিযানে রায়গঞ্জে ৯৭৫ পিস বুপ্রেনরফিনসহ ৬৮ বছরের নারী গ্রেপ্তার

সংবাদ প্রকাশক:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

 

 

দৃশ্যপট ডেস্ক 

 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৬৮ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। 

 

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নারী হলেন দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী মোছাঃ বেগম (৬৮)। তার বাবার নাম মৃত গমির উদ্দিন এবং মায়ের নাম মৃত খতেজা।

 

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে দাথিয়া দিগর গ্রামে হানিফ ফুড ভিলেজের সামনে রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছাঃ বেগমকে গ্রেপ্তার করা হয়।

 

 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি দিনাজপুর সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ শনিবার(১৫ আগস্ট)সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

 

 

র‌্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

এ ঘটনায় গ্রেপ্তার মোছাঃ বেগমের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com