1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী কামারখন্দে ব্যবসায়ীর স্ত্রীকে হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট সেবার অঙ্গীকারে যাত্রা শুরু সলঙ্গা ডায়াগনস্টিক সেন্টার চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা ঘিরে নানা অভিযোগ বিশ্ব যুব দিবসে তরুণদের ইতিবাচক পরিবর্তনে এগিয়ে আসার আহ্বান মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ নানার বাড়ির জমি ভাগ নিয়ে বিরোধ দুই যুবককে কুপিয়ে জখম,হাসপাতালে ভর্তি রায়গঞ্জে “দৈনিক করতোয়ার”৫১ বছর পদার্পণ উপলক্ষে নানা আয়োজন  মান্দায় করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ Time View

 

 

শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ফেল করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত নুপুর কর্মকার ওই এলাকার খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

 

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, নুপুর পড়াশোনায় ভালো ছিল। তবে এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করে। মোবাইল ফোনে ফলাফল দেখার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। গত দুই দিন ধরে সে ঘর থেকে বের হচ্ছিল না। ফল প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

 

বুধবার বিকেলে দীর্ঘ সময় ডাকাডাকি করেও নুপুরের কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com